ছেলে বড় হয়ে বিচারক হোক চান না মা

আনিসুর রহমান স্বপন, বরিশাল
১৭ অক্টোবর ২০১৬, ১০:২৮আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১০:৪৯

জগন্নাথ পাঁড়ে ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠির জেলা জজ আদালতে যাওয়ার পথে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় মারা যান দুই বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদ। এ হত্যা মামলায় দোষী সাব্যস্ত সাত আসামির মধ্যে সর্বশেষ আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড কার্যকর হয় রবিবার রাতে। সাজা কার্যকরের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বরিশালে বসবাসরত জগন্নাথ পাঁড়ের পরিবারের সদস্যরা কিছুই বলতে চাননি, স্মৃতির যন্ত্রণায় গুমড়ে ওঠে আবেগে ভেঙে পড়া ছাড়া। ওই হত্যাকাণ্ডের পর থেকে এখনও পরিবারটিকে আতঙ্ক তাড়া করে ফিরছে বলে জানান জগন্নাথ পাঁড়ের স্ত্রীর চাচা মানিক মুখার্জি কুটু।    

জগন্নাথ পাঁড়ের গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটায়। বরিশাল শহরে বসবাস করছেন তার স্ত্রী ও শ্বশুর পরিবারের সদস্যরা। দুই বিচারক হত্যা মামলার সর্বশেষ আসামি আরিফের ফাঁসি কার্যকরের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তাদের কেউই স্বনামে বা বেনামে কিছইু বলতে চাননি।

জগন্নাথ পাঁড়ের স্ত্রীর চাচা মানিক মুখার্জি কুটু জানান, জগন্নাথ পাঁড়ের স্ত্রী ১৩ বছরের সন্তানকে নিয়ে তার মা-বাবার সংসারে থাকেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। স্বজনরাও সহযোগিতা করছেন।

মানিক মুখার্জি আরও জানান, দুই বছর বয়সে বাবা হারানো সেই ছেলেশিশুটি এখন বরিশালের একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ছে। ঠাকুরমা (নানি) নাতিকে নিয়ে স্কুলে যাওয়া-আসা করেন। এখন পর্যন্ত কখনও তাকে কোথাও একা যেতে দেননি মা ও স্বজনরা। সেই বিভীষিকাময় দিনের স্মৃতি আর দণ্ডিত ঘাতক গোষ্ঠির প্রতিহিংসার ভয়ে এখনও কুঁকড়ে থাকেন তারা। আতঙ্কে এমনকি একটি সাইকেলও কিনে দেওয়া হয়নি ছেলেকে। ছেলে বড়ো হয়ে বাবার মতো বিচারক বা অন্য কোনও পেশায় নয়,  শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হবে এমনটাই আশা মায়ের।

মানিক মুখার্জি জানান, দুই বিচারক হত্যা মামলার রায় কার্যকরের মধ্য দিয়ে তারা সন্তুষ্ট। তবে এখন নিজেদের মেয়ের সুখ আর মর্জির বাইরে কিছুই তারা আশা করেন না। আগামী ২৯ অক্টোবর মহাশ্মশান-দীপালি অনুষ্ঠানে তারা সবাই যাবেন শ্মশানে জগন্নাথ পাঁড়ের সমাধিতে আলো জ্বেলে দিতে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করতে।

আরও পড়ুন- 

‘আরিফের ফাঁসি হওয়ায় তৃপ্তি পাচ্ছি’

/এফএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী