পার্বতীপুরে শিশু ধর্ষণ মামলা: মূল আসামি সাইফুল ৭ দিনের রিমান্ডে

দিনাজপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৬, ১৫:৫০আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৫:৫২

সাইফুল দিনাজপুরের পার্বতীপুরে পাঁচ বছরের শিশু পূজাকে ধর্ষণ মামলার মূল আসামি সাইফুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫ এর বিচারক কৃষ্ণ কমল রায়ের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাইফুলের সাতদিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পরে বিচারক তা মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির বাইরে খেলতে যাওয়ার পর পূজা নামে ওই শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজেও তাকে না পেয়ে রাত ১১টার দিকে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। পরে ১৯ অক্টোবর ভোর ৬টায় ওই শিশুটিকে বাড়ির পাশের হলুদ ক্ষেত থেকে উদ্ধার করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত ২০ অক্টোবর নির্যাতিতা শিশুর বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় ধর্ষক সাইফুল ইসলামকে আটক করে পুলিশ।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী