রাজশাহীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে

রাজশাহী প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৬, ১৫:৫৫আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৫:৫৫

অভিযুক্ত শিক্ষক শহিদুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্ত শহিদুল ইসলামকে (৩৮) কারাগারে পাঠানো হয়। তিনি উপজেলার দিগরাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলার এজাহারের বরাত দিয়ে গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল লতিফ জানান, বুধবার রাতে ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা পাশের গ্রামে জলসা শুনতে যান। বাড়িতে ওই স্কুলছাত্রী একাই ছিল। রাত ৯টার দিকে শিক্ষক শহিদুল ইসলাম প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করেন। এরপর ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রী কৌশলে তাকে ঘরের ভেতর আটকে রাখে। পরে তার পরিবারের সদস্যরা বাড়িতে ফিরলে এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করেন। এ সময় গ্রামের লোকজন তাকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে শিক্ষক শহিদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর নির্যাতিত ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:
গুলশান হামলার অস্ত্র সরবরাহকারী ৪ জঙ্গি গ্রেফতার

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী