গুলশান হামলার অস্ত্র সরবরাহকারী ৪ জঙ্গি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ১৪:৪০আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৬:২৯

গুলশান হামলা

গুলশান হামলার অস্ত্র সরবরাহকারী চার জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। বুধবার রাত ৯টায় রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আবু তাহের (৩৭), মিজানুর রহমান (৩৫), সেলিম মিয়া (৪৫) ও তৌফিকুল ইসলাম ওরফে ডা. তৌফিক (৩২)।

তাদের কাছ থেকে হ্যান্ড মেড গ্রেনেড তৈরির মূল উপকরণ ৭৮৭টি ডেটোনেটর, একটি নাইন এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে  বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটিটিসির কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা সবাই জেএমবির সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ভারতীয় সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের সঙ্গে জড়িত। সম্প্রতি দেশব্যাপী নব্য জেএমবির  হত্যাকাণ্ডে ব্যবহৃত  গ্রেনেড এসব ডেটোনেটর ও জেল দিয়ে তৈরি। গ্রেফতারকৃতরা চোরাচালানের মাধ্যমে এগুলো নিয়ে আসতো।

তারা আরও জানান, এই দলের প্রধান হলো মিজানুর রহমান ওরফে বড় মিজান ও ছোট মিজান ওরফে তারা।

সিটিটিসির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেড তৈরির কাঁচামাল ও পিস্তলসহ অস্ত্রগুলো চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে গ্রেফতারকৃতদের মাধ্যমে ছোট মিজান ওরফে তারা গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরী ও মারজানের কাছে পৌঁছে দেয়।

/এনএল/বিটি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের