গাইবান্ধায় ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

গাইবান্ধা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৬, ১৯:২৩আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১১:৪২

গাইবান্ধায় ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের আখ কাটতে গিয়ে পুলিশ ও শ্রমিক-কর্মচারীদের সঙ্গে ক্ষুদ্র নৃ গোষ্ঠির (সাঁওতাল) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৯ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানো হয়েছে। রবিবার বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আকতারুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজু আহম্মেদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান ও  সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম। বাকি পাঁচ পুলিশ সদস্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, রংপুর চিনিকলের ওই ইক্ষু খামারের ১ হাজার ৮৪২ একর জমির মালিকানা নিয়ে স্থানীয় ক্ষুদ্র নৃ গোষ্ঠিদের (সাঁওতাল) সঙ্গে চিনিকল কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারীরা পুলিশ পাহাড়ায় বাগদা-কাটা সংলগ্ন এলাকার ওই জমিতে তাদের রোপন করা আখ কাটতে যায়। কিন্তু খামারের জমি অবৈধভাবে দখল করে থাকা ক্ষুদ্র নৃ গোষ্ঠিদের (সাঁওতাল) কতিপয় দখলদাররা তাদের বাঁধা দেয়। একপর্যায়ে তারা পুলিশ ও চিনি কলের শ্রমিক-কর্মচারীদের উপর তীর ছুড়তে থাকে। পরে পুলিশ বেশ কয়েক টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গাইবান্ধায় ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ ওসি আরও জানান, সার্বিক পরিস্থিতি মোকাবেলা ও খামারের নিরাপত্তার জন্য বিকালে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী সরকার জানান, আখ কাটার নামে চিনিকলের শ্রমিক-কর্মচারীরা ক্ষুদ্র নৃ গোষ্ঠি (সাঁওতালদের) বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

প্রসঙ্গত, ১৯৫৫ সালে চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য গোবিন্দগঞ্জ উপজেলার ওই এলাকায় ১ হাজার ৮৪০ একর জমি অধিগ্রহণ করে। ওইসব জমিতে উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করা হচ্ছিল। গত ১ জুলাই প্রায় ১০০ একর জমি দখল করার উদ্দেশ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাঁতাল সম্প্রদায়ের লোকজন একচালা ঘর নির্মাণ করেন।

সাহেবগঞ্জ ইক্ষু খামার জমি উদ্ধার কমিটির সহ-সভাপতি সিলিমিন বাক্সে বলেন, ‘চিনিকল কর্তৃপক্ষ জমি অধিগ্রহণের সময় চুক্তিপত্রে উল্লেখ করা হয় কখনো ওই সব জমিতে আখ ছাড়া অন্য ফসলের চাষ হলে প্রকৃত মালিকদের জমি ফেরত দেওয়া হবে। কিন্তু কিছুদিন ধরে ওই সব জমিতে ধান ও তামাক চাষ হচ্ছে। অথচ জমি ফেরত দেওয়া হচ্ছে না। এ নিয়ে আন্দোলন করেও কাজ হয়নি। তাই তারা জমি দখল করেছে।’

এ ব্যাপারে জানতে চাইলে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বলেন, ‘অভিযোগটি ভিত্তিহীন। অধিগ্রহণের সময় চুক্তিনামায় বলা হয়, কখনো চিনিকল বা খামার বন্ধ হলে সে ক্ষেত্রে ওই সব জমি সরকারের কাছে চলে যাবে।’

/এমডিপি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের