নাসিরনগরে হামলাকারীরা প্রকৃত মুসলমান না: হেফাজতে ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৬, ১৫:৪৮আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৬:০৫

হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর ও মন্দিরে যারা হামলা চালিয়েছে, তারা প্রকৃত মুসলমান নয় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান। তিনি বলেন, ‘ইসলাম কখনও এ ধরনের হামলা ও ভাঙচুর সমর্থন করে না।
সোমবার দুপুরে নাসিরনগরে ভাঙচুর করা মন্দির পরিদর্শন শেষে গৌর মন্দির এলাকায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তিনি ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘আমরা হিন্দু-মুসলমান মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। ইসলাম কখনও এ ধরনের হামলা সমর্থন করে না, ভবিষ্যতেও করবে না। ন্যাক্কারজনক এই  ঘটনায় আমরা মর্মাহত। আমরা এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি।’
এসময় ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোবারক উল্লাহ, মাওলানা আব্দুর রহিম কাসেমি ও মাওলানা মুখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
/এমডিপি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের