ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হত্যা মামলার চার্জশিট প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৬, ১৯:৪১আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৯:৪৯

কুড়িগ্রামের ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী। ছবি- সংগৃহিত কুড়িগ্রামে ধর্মান্তরিত খৃস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় সাত জনের নাম উল্লেখ ক‌রে আদাল‌তে পৃথক দু‌টি অভিযোগ পত্র দি‌য়ে‌ছে মামলাটির তদন্তকারী কর্মকর্তা। সোমবার দুপু‌রে কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ অভিযোগ পত্র দা‌খিল করা হয় ব‌লে ট্রিবিউনকে নি‌শ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এমএ ফারুক।
এসআই এমএ ফারুক জানান, মু‌ক্তি‌যোদ্ধা হো‌সেন আলী হত্যা মামলায় ১০ জন জেএম‌বি সদস্য‌কে আসামি করা হ‌য়ে‌ছিল। কিন্তু ইতো ম‌ধ্যে তিন আসামির মৃত্যুর কার‌ণে তা‌দের‌কে মামলা থে‌কে অব্যাহ‌তি দেওয়া হ‌য়ে‌ছে। বা‌কি সাতজনের বিরু‌দ্ধে হত্যাকাণ্ডে জ‌ড়িত থাকার অ‌ভিযোগ এনে এক‌টি এবং জাহা‌ঙ্গির, সাদ্দাম, রিয়াজুল ও গোলাম রব্বানী না‌মে চার জ‌নের বিরু‌দ্ধে বি‌স্ফোরক আই‌নে অভি‌যোগ এ‌নে  পৃথক আরও এক‌টি অ‌ভি‌যোগ পত্র আদাল‌তে দা‌খিল করা হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে প্রথ‌মোক্ত তিনজন পলাতক র‌য়ে‌ছে।
এর আগে গত ৬ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ডিবি পুলিশের একটি টিম জেএমবি সদস্য গোলাম রব্বানীকে গ্রেফতার করে কুড়িগ্রামে নিয়ে আসে। তারও আ‌গে ২৮ এপ্রি ল আবু না‌সের রুবেল(২০) এবং মাহবুব হাসান মিলন (২৮) এবং ২ মে হাসান ফিরোজ (২৩) না‌মে তিন জেএম‌বি সদস্য‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ। এছাড়া অন্য ৩ আসামির ম‌ধ্যে ইতিপুর্বে হোলি আর্টিজানে খায়রুল ইসলাম বাধন, শোলাকিয়ার ঘটনার আসামি হিসেবে নান্দাইলে আবু মোকাদিল ওরফে ডন ওর‌ফে শ‌ফিউল আলম এবং রাজশাহীতে নজরুল ইসলাম ওরফে আবুল বাশীর ওরফে বাইক হাসান পুলিশের গুলিতে নিহত হওয়ায় তা‌দের‌কে মামলা থে‌কে অব্যাহ‌তি দেওয়া হ‌য়ে‌ছে। বাকি ৩ আসামি এখনও পলাতক রয়েছে।

পুলিশ সুপার মো. তবারক উল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য গত ২২ মার্চ কুড়িগ্রামের গাড়িয়াল পাড়া এলাকায় সকালে প্রাত ভ্রমণের সময় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় ধর্মান্তরিত খৃস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীকে। এসময় হত্যাকারীরা ককটেল ফাটিয়ে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। ঘটনার সাত মাস পর আজ সোমবার(০৭ ন‌ভেম্বর) মামলার অভিযোগ পত্র দিল পুলিশ।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী