কুষ্টিয়ার মিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের রানাখড়িয়া শিমুলতলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন- আব্দুল গণি (৩৫) ও গহর জামির (৫৭)।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আক্তারুজ্জামান জানান, দুপুরে কুষ্টিয়াগামী একটি বাস অপরদিক থেকে আশা নসিমনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক আব্দুল গণি গুরুতর আহত হন।
প্রথমে, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান, বলে জানান ওসি।
এদিকে, সকালে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের রানাখড়িয়া শিমুলতলা এলাকায় নসিমনের ধাক্কায় গহর জামির নামে এক ইজিবাইক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
- মকবুলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা হত্যার লিখিত অভিযোগ
- সুন্দরবনে ‘জলে দস্যু, ডাঙায়ও দস্যু’, অসহায় বনজীবীরা
/এমও/








