প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা আইভীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৬, ২০:৩৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ২২:১৬

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে বাদ দিয়ে তিনজনের নাম প্রস্তাব করেছে মহানগর আওয়ামী লীগ।  তবে মনোনয়ন নিয়ে এখনই কথা বলতে নারাজ আইভী। তিনি এখন অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। মরক্কো সফর শেষে প্রধানমন্ত্রী দেশে আসার পরেই এ ব্যাপারে কথা বলবেন তিনি।

এ ব্যাপারে সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘এ ব্যাপারে পরে কথা বলবো।’ তবে আইভীর ঘনিষ্ঠ একাধিক সূত্র জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর আইভী তার সঙ্গে দেখা করে কথা বলবেন।

মেয়র পদে থেকে নির্বাচন প্রসঙ্গে আইভী বলেন, ‘এখনও নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন থেকে কোনও চিঠি দেওয়া হয়নি। চিঠি পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। ওই চিঠিতে যদি বলা হয় পদত্যাগ করে নির্বাচন করতে হবে তাহলে সেই অনুসারেই নির্বাচন হবে। আর দলীয় মনোনয়ন বিষয়ে এখনই কিছু বলতে আমি ইচ্ছুক না। যেহেতু আওয়ামী লীগ করি তাই দলীয় প্রতীকেই নির্বাচন করতেই চাইবো।’

প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সিটি করপোরেশন নির্বাচনের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে আইভীর নাম নেই। ওই তিনজনের তালিকাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ রয়েছেন। এ তালিকা পাঠানো হবে আওয়ামী লীগের হাই কমান্ডের কাছে।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের