আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

কিশোরগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৬, ১৭:৩৪আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৮:১৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ কখনও ক্ষমতায় যেতে পারবে না। তাই তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে ষড়যন্ত্র করছে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে বিশ্বাস করে না। বিএনপি যখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আওয়ামী লীগকে আলাপ-আলোচনাসহ বিভিন্ন প্রস্তাব দেওয়ার চেষ্টা করছে তখন তারা সেসব নাকচ করে দিচ্ছে।’ আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সারাদেশের কারাগারগুলো বিএনপির নেতাকর্মীদের দিয়ে ভরে ফেলা হচ্ছে। শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। যা স্বৈরাচারী এরশাদ এমনকি আইয়ুব খানের আমলেও হয়নি।’
বর্তমান সরকারের উন্নয়নের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ আওয়ামী লীগ মিথ্যা পরিসংখ্যান দিয়ে উন্নয়নের কথা বলছে। দেশের কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের জীবনের কোনও উন্নয়ন হয়নি। বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে।’
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, কেন্দ্রীয় নেতা এমরান সালেহ প্রিন্স, শরিফুল আলমসহ প্রমুখ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী