শামীম ওসমান দমনেই ব্যস্ত ছিলেন আইভী: সাখাওয়াত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৬, ২০:৪৪আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:৩১

নির্বাচনি গণসংযোগে সাখাওয়াত হোসেন পাঁচ বছরের শাসন আমলে সেলিনা হায়াৎ আইভী এলাকার উন্নয়নে উদাসীন ছিলেন বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আইভী ছিলেন সন্ত্রাস-গুম-মাদক নির্মূলে উদাসীন। তিনি সবসময় শামীম ওসমান দমনেই ব্যস্ত ছিলেন।’ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ শহরে গণসংযোগকালে তিনি এই অভিযোগ করেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ শহরকে আইভী ময়লার শহরে পরিণত করেছেন। শীতলক্ষ্যাকে পরিণত করেছেন ড্রেনে। অযৌক্তিকভাবে মানুষের ঘাড়ে চাপিয়েছেন ট্যাক্সের বোঝা।’

জনগণের সমর্থন চেয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও নির্যাতন দূর করে উন্নত ও আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ভোট চাই।’

প্রশাসনের একতরফা আচরণ ও বৈধ-অবৈধ অস্ত্র জমা কার্যক্রমে প্রশাসনের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে এই মেয়র প্রার্থী বলেন, ‘সংবিধান অনুযায়ী সব প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। কিন্তু তা হচ্ছে না। এখনও লেভেল প্লেয়িং ফিল্ডই তৈরি হয়নি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল সরকার, নারায়ণগঞ্জ মিনিবাস সমবায় সমিতির সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খোকা, মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহেদ আহমেদ, জেলা গার্মেন্ট শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহম্মদ, বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

/টিআর/এমএনএইচ/

/টিআর/এমএনএইচ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ