নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, উদ্ধার ২

কক্সবাজার প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ১২:৫০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১২:৫৩

নাফ নদীতে রোহিঙ্গারা (ফাইল ছবি)

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমারের জলসীমায় রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে গেছে। এসময় টেকনাফের স্থানীয় জেলেরা ২ জনকে উদ্ধার করেছে। সোমবার সকালে নাফ নদীর টেকনাফের জাদীমুরার বিপরীতে মিয়ানমারের সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

স্থানীয় জেলে সুমন জানান, রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যেতে তারা দেখেছেন। ঘটনার পর সাঁতার কেটে রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় আসতে দেখে তারা দুজনকে উদ্ধার করে তীরে নিয়ে এসেছেন।

উদ্ধার হওয়াদের মধ্যে রেহেনা নামে একজন জানান, ওই নৌকায় ৩৫ জন লোক ছিল। তারা বাংলাদেশে প্রবেশের জন্য চেষ্টা করছিল।

এ  ব্যাপারে টেকনাফ ২ নম্বর বিজিবি অভিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, নৌকা ডুবে যাওয়ার বিষয়টি ‍তিনি শুনেছেন। নৌকাডুবির ঘটনাটি মূলত মিয়ানমারের অভ্যন্তরের জলসীমায়। এরপরেও ঘটনাস্থলের দিকে বিজিবির সদস্যদের খোঁজখবর নিতে পাঠানো হয়েছে।

/এমডিপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের