রাবি ছাত্রলীগের সভাপতি কিবরিয়া, সম্পাদক রুনু

রাবি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৯আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৯

সভাপতি কিবরিয়া, সম্পাদক রুনু সম্মেলনের দুইদিন পর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গোলাম কিবরিয়া বিদায় কমিটির যুগ্ম-সম্পাদক ও ফয়সাল আহমেদ রুনু বিদায় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনজন সহ-সভাপতি, চারজন যুগ্ম-সম্পাদক ও চারজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

রবিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের ফেসবুকে এ তথ্য জানানো হয়। সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক স্বক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কমিটি অনুমোদন দেওয়া হলো।

কমিটির তিন সহসভাপতি হলেন, কাজী আমিনুল হক লিংকন, সৈকত হোসাইন সৈকত, হাবিবুল্লাহ নিক্সন। চারজন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন, মিজানুর ইসলাম, ফয়েজ আহমেদ, মামুন শেখ ও শাহিনুল সরকার (ডন)। সাংগঠনিক সম্পাদক হলেন আব্দুল মোমিন, সাবরুন জামিল সুষ্ময়, এনায়েত হক রাজু ও রেজাউল করিম রাজু।

এছাড়া রাবি ছাত্রলীগে পদপ্রত্যাশী আট জনকে কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ দেওয়া হয়। তারা হলেন, তন্ময়ানন্দ অভি, সাহানুর ইসলাম শাকিল, সাকিবুল হাসান বাকি, মিনারুল ইসলাম, মেহেদী হাসান রাসেল, টগর মো. সালেহ, আব্দুল্লাহ আল মাসুদ, আখেরুজ্জামান তাকিম।

এর আগে গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে রাবি ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে প্রায় ৭০ জন পদপত্যাশীর সাক্ষাৎকার নেওয়া হয়।

/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের