নাফ নদী থেকে ১০ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

কক্সবাজার প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৬, ১৯:৫০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৯:৫০

কক্সবাজার কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে পৃথকভাবে দুটি নৌকাসহ বাংলাদেশি ১০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এরমধ্যে ৬ জেলেকে ফেরত দিলেও ৪ জেলেকে এখনও ফেরত দেওয়া হয়নি। সোমবার বেলা ২টা ও বিকাল ৪টার দিকে নাফ নদীর জালিয়া পাড়া ও কায়ুম খালী পয়েন্ট থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এক ঘণ্টা পর তাদের মধ্য থেকে ৬ জেলে ও ১টি নৌকা ফেরত দেয় মিয়ানমারের বিজিপি।
স্থানীয় জেলেরা জানায়, সোমবার বেলা ২টা ও বিকাল ৪টার দিকে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের জলসীমায় প্রবেশ করার অপরাধে পৃথকভাকে ৬ ও ৪ জেলেসহ ২টি নৌকা নিয়ে যায় মিয়ানমারের বিজিপি। এসব জেলেরা টেকনাফ পৌর এলাকার জালিয়াপাড়া ও সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, জেলে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর উপ-অধিনায়ক মেজর রাসেল ছিদ্দিকী মিয়ানমারের বিজিপির সঙ্গে কথা বলেছে। এরপর নৌকাসহ ৬ জেলেকে ফেরত দেয়। কিন্তু এখনও কায়ুম খালী খাল থেকে নিয়ে যাওয়া ৪ জেলে ও একটি নৌকা ফেরত দেয়নি বিজিপি। এ বিষয়ে আলোচনা চলছে বলে ও জানান তিনি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে