নাসিক এলাকায় ৭ দিন বৈধ অস্ত্র বহন নিষেধ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৬, ১৪:২৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৪:২৩

নাসিক নির্বাচন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট ৭ দিন সব ধরনের বৈধ অস্ত্র বহন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। তবে আইন-শৃঙ্খলা বাহিনী, সরকারি-আধা সরকারি এবং বেসরকারি বিভিন্ন দফতর, প্রতিষ্ঠান ও স্থাপনায় নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয় (আগ্নেয়াস্ত্র শাখা) থেকে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

জেলা ম্যাজিস্ট্রেট রাব্বী মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

মুক্তিযুদ্ধে কলমই ছিল যাদের অস্ত্র

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী