বিজয় দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

হিলি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৬, ১৫:৩১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৫:৩১

বিএসএফকে মিষ্টি দিয়েছে বিজিবি মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বিএসএফও বিজিবিকে বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জামিল বাসা’র কাছে উপহারের মিষ্টিগুলো তুলে দেন। পরে তারা একে অপরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেন। এসময় সেখানে বিএসএফের হিলি চেকপোস্ট কমান্ডার অজিৎ কুমার দে ও বিজিবির হিলি চেকপোষ্ট কমান্ডার হাবিলদার রফিকসহ উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি জয়পুরহাট-২০ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে ভারতের ১৯৯ ও ১৮৩ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বরাবর দুই প্যাকেট এবং বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নানের পক্ষ থেকে বিএসএফের হিলি ডেলটা ক্যাম্প কমান্ডার ও হিলি জি কোম্পানি কমান্ডার বরাবর তিন প্যাকেট মিষ্টিসহ সর্বমোট পাঁচ প্যাকেট মিষ্টি বিজিবির পক্ষ থেকে বিএসএফকে উপহার দেওয়া হয়।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিন লাখ শহীদের বিনিময়ে আমাদের দেশ বিজয় অর্জন করে। সেসময় ভারত আমাদের অনেক সাহায্য করেছিল এবং আমাদের সঙ্গে পাকস্তানিদের বিরুদ্ধে যুদ্ধেও অংশগ্রহণ করেছিল।  এতে তাদেরও প্রচুর সৈনিক শহীদ হয়েছেন। তাদের সঙ্গে বিরাজমান সুসম্পর্কের ধারা অব্যাহত রাখতে আজ আমাদের ৪৫তম মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) ৫ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে স্ব স্ব অবস্থানে থেকে সুষ্ঠ ও সুন্দরভাবে বাহিনীগুলি যেন কাজ করতে পারে এজন্য তারা বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে বিএসএফকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। বিএসএফও তাদের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে বিজিবিকে মিষ্টিসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে থাকে।

আরও পড়ুন- 


মুক্তিযুদ্ধে কলমই ছিল যাদের অস্ত্র

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি