২২ ডিসেম্বর আরও একটি বিজয় আসবে: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৬, ১৭:১৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৭:২১

গণসংযোগে আইভী

বিজয়ের এ ডিসেম্বরের আগামী ২২ তারিখে নারায়ণগঞ্জবাসী নৌকা প্রতীকের আরও একটি বিজয় আসবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, ‘এ বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাকে ও নারায়ণগঞ্জবাসীকে নৌকা উপহার দিয়েছেন। আজ ১৬ ডিসেম্বর বিজয়ের দিন। আশা করি আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জের জনগণ নৌকাকে জয়ী করে গণরায় দেবে। আবারও বিজয়ের আনন্দে উদ্বেলিত হবে নারায়ণগঞ্জবাসী। আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি আস্থা রাখতে চাই। আমি বিগত দিনে যে উন্নয়ন করেছি সে উন্নয়নের কারণেই প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন। নারায়ণগঞ্জবাসী উন্নয়নের জন্যই এবার নৌকাকে জয়ী করবেন।’

২২ ডিসেম্বর আরও একটি বিজয় আসবে: আইভী

শুক্রবার বিকালে শীতলক্ষ্যার পূর্বপাড়ে ১৯, ২০ ও ২১ নাম্বার ওয়ার্ডে গণসংযোগের আইভী এসব কথা বলেন। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আইভী স্লোগান ধরেন ‘শেখ হাসিনার নৌকা, আওয়ামী লীগের নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, বন্দরে নৌকা, নবীগঞ্জে নৌকা’। এ সময়ে এলাকার শত শত নারী ও পুরুষ আইভীর সঙ্গে স্লোগান ধরলে এলাকা মুখরিত হয়ে ওঠে।

আইভীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, ব্যবসায়ী নেতা আবদুর রাশেদ রাশু, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ফয়সাল আহমেদ সাগরসহ অনেকে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ