সাবেক সংসদ সদস্য আবুল হোসেন আর নেই

লালমনিরহাট প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৬, ০২:১৪ আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ০২:১৪

সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন (৮১) মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি জেষ্ঠ্য এ নেতার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন।

মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের অন্যতম সংগঠক ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। তিনি লালমনিরহাট চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাকালীন সভাপতিও ছিলেন। তার মৃত্যুতে লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

জানাগেছে, মরহুমের লাশ শনিবার দুপুর ১২টা হতে সাড়ে ১২টা পর্যন্ত লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। পরে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মরহুমের লাশ সর্বস্থতরের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। বাদ জোহর নামাজ শেষে সরকারি উচ্চ বিদ্যালয়ের বলখেলা মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, ‘আওয়ামী লীগ পরিবারের প্রত্যেক নেতাকর্মী সমর্থক তাদের একজন প্রিয় শ্রদ্ধেয় অভিভাবককে হারাল। এটি আমাদের অপূরণীয় ক্ষতি। শ্রদ্ধেয় এ জেষ্ঠ্য নেতার মৃত্যুতে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।’

/এসএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
গেম খেলে ১ লাখ ৩৫ হাজার ডলার আয়ের সুযোগ, অংশ নিতে যা করতে হবে
গেম খেলে ১ লাখ ৩৫ হাজার ডলার আয়ের সুযোগ, অংশ নিতে যা করতে হবে
গোপালগঞ্জের ডিসি-এসপি প্রত্যাহার, নতুন দায়িত্বে দুই কর্মকর্তা
গোপালগঞ্জের ডিসি-এসপি প্রত্যাহার, নতুন দায়িত্বে দুই কর্মকর্তা
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো ৮ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো ৮ জনের
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
কেমব্রিজে একক আলোচনা সভায় বক্তব্য রাখলেন নাহিদ ইসলাম 
কেমব্রিজে একক আলোচনা সভায় বক্তব্য রাখলেন নাহিদ ইসলাম