নাসিক নির্বাচনে প্রয়োজনে গুলি: ডিআইজি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৬, ১৭:০১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ২৩:৫৩

ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ও যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মালামাল রক্ষায় প্রয়োজনে দুষ্কৃতকারীদের গুলি করার নির্দেশ দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। 

তিনি বলেন, ‘সিটি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকবেন। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্নের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনি মালামালগুলো নিরাপদে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এতে ভোট কেন্দ্রে কোনও ধরনের সহিংসতার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন গুলি করতে আপোস না করেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাফলতি করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরস্থ নারায়ণগঞ্জ পুলিশ লাইনস-এ নাসিক নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিআইজি।

তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদার করা হবে এবং কেন্দ্রের আশপাশে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। 

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহাবুবুর রহমান, নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার, জেলা পুলিশ সুপার মঈনুল হক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন: 

প্রচারণার শেষ দিন: অভিযোগ নেই আইভীর, ‘শঙ্কিত’ সাখাওয়াত 

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী