আমাদের ভেতরে বিচ্ছিন্নতাবাদীদের অনুপ্রবেশ হচ্ছে না: বিজিবি মহাপরিচালক

বান্দরবান প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৬, ১৭:২৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৭:২৫

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, ‘এখন আমাদের ভেতরে বিচ্ছিন্নতাবাদীদের অনুপ্রবেশ হচ্ছে না। ভবিষ্যতেও যাতে না হয় সেজন্য আমরা সজাগ আছি। সীমান্ত সুরক্ষার জন্য নতুন নতুন বিওপি বিভিন্ন জায়গায় স্থাপনের পরিকল্পনা করছি।’

বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ায় পার্বত্য জেলায় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপের অবস্থান এবং সীমান্ত সুরক্ষার বিষয়ে বাংলা ট্রিবিউনের এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন।

সকালে সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে বিজিবির ৮৯তম ব্যাচ রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, (এনডিসি-পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন,বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রি.জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, ৬৯ পদাতিক ব্রিগেড-এর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহিন, বিগ্রেডিয়ার জেনারেল শাহরিয়ার আলম চৌধুরী, বান্দরবানের বোমাং রাজা উ চ প্রু চৌধুরীসহ অনেকে।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘অরক্ষিত সীমান্ত ছিল ৪৮০ কিলোমিটার। আমরা ৩৭০ কিলোমিটারে বিওপি বসাতে পেরেছি। আরও ১১০ কিলোমিটার অরক্ষিত আছে। শীঘ্রই যাতে পুরো সীমান্ত আমাদের নজরে চলে আসে সেই ব্যবস্থা নিচ্ছি।’

এ সময় তিনি ৮৯ তম রিক্রুট ব্যাচের ৫০১ জন নবীন পুরুষ সৈনিক ও ৯৩ জন নবীন নারী সৈনিকের মধ্যে সব বিষয়ে শ্রেষ্ঠ পুরুষ ও শ্রেষ্ঠ নারী সৈনিকের মাঝে পুরস্কার বিতরণ করেন।

/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী