নারায়ণগঞ্জ শহরে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৭, ০৪:৫৬আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ০৪:৫৯

নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে যানজট নিরসন ও ফুটপাত হকারমুক্ত রাখার লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানের প্রথম দিনে শহরের বিভিন্ন সড়কে থাকা পরিবহন স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, ফুটপাত দখল করা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। এদিন সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তায় গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি, লাইসেন্স না থাকা সহ ১২ মামলায় গাড়ি চালক, হকার, দোকানদারের ৮ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের ওই অভিযানে সহায়তায় ছিল নারায়ণগঞ্জ শহরের পুরনো কোর্ট এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির তিনটি টিমের ২৪ জন সদস্য।

চাষাঢ়া মোড়ে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার জানান, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারি জায়গা দখল করে ব্যবসা, রাস্তায় গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি, লাইসেন্স না থাকাসহ ১০ মামলায় গাড়ি চালক, হকার, দোকানদারদের ৬ হাজার ৭শ’ টাকা জরিমনা করা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’

ডন চেম্বার মোড়ে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন আল জুনায়েদ। তিনি জানান, ‘দেওয়ান স্টিল প্রোডাক্টস ও কাজী শরীফ অ্যান্ড ব্রাদার্সের দুই ব্যবসায়ী সরকারি রাস্তা দখলে নিয়ে ব্যবসা করেন। এ অপরাধে এ দুজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন দোকান মালিককে সর্তক করে দেওয়া হয়েছে।’

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের