রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৪, ০৪:৪৮আপডেট : ১৯ মে ২০২৪, ০৪:৪৮

রাজধানীর যাত্রাবাড়ীর গ্রিন মডেল টাউন এলাকা থেকে এক যুবকের হাত-পা ও চোখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) বিকালে এ লাশ উদ্ধার করা হয়। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ অনেকটাই পচে গেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে কয়েক দিন আগে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে।

সিআইডি ক্রাইম সিন প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ভিকটিমের স্যান্ডেল ও বেল্ট দেখে প্রাথমিকভাবে মরদেহটি নিজের ছেলের বলে শনাক্ত করেছেন মোসা. রিনা বেগম নামে এক নারী। তিনি জানিয়েছেন, নিহত যুবক তার ছেলে নয়ন (২০)। তার পিতার নাম মো. বাবুল। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কেবলনগর।

বর্তমানে যাত্রাবাড়ী থানার শেখদি এলাকায় থাকতো।  পেশায় সে ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তার রিকশাটিও পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম