বগুড়ায় বিনামূল্যের বই না পেয়ে হতাশ শিক্ষার্থীরা

বগুড়া প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৭, ১৪:১১আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৪:১১

বগুড়া ৫ দিন পার হলেও বগুড়ার শাজাহানপুরের ১৯৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব বই বুঝে পায়নি। এখনও সাড়ে ৯ হাজারের বেশি বই এসে পৌঁছায়নি এ উপজেলায়। ফলে শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়েছেন। তবে আগামী রবিবারের মধ্যে বই বিতরণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা।
উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, চলতি বছর উপজেলার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৭৩টি কিন্ডারগার্টেন স্কুল ও বিশেষায়িত স্কুল মিলে মোট ১৯৪টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ হাজার ৪২৫ জন শিক্ষার্থীর জন্য পাঠ্য পুস্তকের চাহিদা দেওয়া হয় প্রাথমিক শিক্ষা অধিদফতরে। সে মোতাবেক গত ২৩ ডিসেম্বর থেকে শাজাহানপুরে বিনামূল্যের বই আসতে শুরু করে। কিন্তু ১ জানুয়ারির বই উৎসবে দেখা যায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র ধর্মীয় শিক্ষার বই ছাড়া আর কোনও বই পৌঁছায়নি। আর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি এবং সমাজ বই পৌঁছালেও গণিত, বিজ্ঞান এবং ধর্মীয় শিক্ষার বই আসেনি। পরে গত ১ জানুয়ারি রাতে তৃতীয় শেণির বিজ্ঞান বই বাদে অন্য ৪টি বিষয়ের বই এবং পঞ্চম শ্রেণির অবশিষ্ট ৩টি বিষয়ের বই শাজাহানপুরে পৌঁছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুরের সাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী জানান, পাঠ্য বই পৌঁছানো এবং বিতরণের কাজ সময়মতো না হওয়ায় পাঠদান ও পাঠগ্রহণ কার্যক্রম ব্যহত হচ্ছে।
এ ব্যাপারে শাজাহানপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা জানান, বিভিন্ন শ্রেণীতে এ বছর বইয়ের চাহিদা ছিল এক লাখ ৭৬ হাজার ৯২০ কপি। তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ও অন্যান্য ক্লাসের ৯ হাজার ৫২০ কপি বই বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি। আগে যেসব বই এসেছে তা বিতরণ করা হয়েছে। আশা করছি আগামী রবিবারের মধ্যে বই বিতরণ শেষ হবে।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের