সিলেটে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম

সিলেট প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ২০:২৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ২০:২৭

সিলেটে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম সিলেটের জকিগঞ্জে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঝুমা বেগম সুমা নামে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম করেছে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

আহত ঝুমা বেগম সুমা রসুলপুর গ্রামের ইছামতি ডিগ্রি কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা জানান, বাহার উদ্দিন নামের এক যুবক সুমাকে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতে কোপ দেয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার জানান, বাহার উদ্দিন জকিগঞ্জের রসুলপুর গ্রামে বাসিন্দা।  পুলিশ তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা আরও জানান, দীর্ঘদিন থেকে ঝুমার সঙ্গে একই কলেজের অপর এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল। এরপরও সম্প্রতি বাহার উদ্দিন তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় আজ বিকেলে বাহার উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে সুমাকে বাম হাতে কোপ দেয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের