শ্বশুরের মামলায় জামাতা আটক

বাগেরহাট প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৭, ১৯:১৪আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৯:২২

বাগেরহাট

শ্বশুরের মামলায় জামাতা ও তার বন্ধুকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চরকুলিয়া গ্রামে। জানা গেছে, সম্প্রতি চরকুরিয়া গ্রামের লেখা মণ্ডল ধর্ম বদল করে একই গ্রামের হামীম সরদারকে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে লেখার বাবা বিকাশ মণ্ডল হামীমের বিরুদ্ধে অপহরণ মামলা করে। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়েছে হামীম ও তার বন্ধু মামুনকে আটক করে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন লেখার সঙ্গে সহপাঠী হামীমের প্রেম ছিল। এক পর্যায়ে লেখা নাম ও ধর্ম পরিবর্তন করে তাকে বিয়ে করে। লেখা মণ্ডল তার নাম পরিবর্তন করে ফাতেমা রাখেন।

মেয়ের বিয়ে ও ধর্ম পরিবর্তন মেনে নিতে না পেরে তার বাবা বিকাশ মণ্ডল বুধবার (১৮ জানুয়ারি) রাতে মেয়েকে অপহরণের অভিযোগে চরকুলিয়া গ্রামের মঞ্জুর সরদারের ছেলে হামীম ও সাখাওয়াত মোল্লার ছেলে মামুনসহ অজ্ঞাতনামা ৫ জনের নামে মোল্লাহাট থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে লেখাকে উদ্ধার এবং  হামীম ও মামুনকে আটক করে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো খায়রুল আনাম জানান, মামলা দায়েরের পর দুজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী