সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা হত্যা: দুই জনের দুইদিনের রিমান্ড

সাতক্ষীরা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৭, ১৫:১১আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৫:১৬

হাসিবুল হাসান ইমন

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসিবুল হাসান ইমন হত্যা মামলায় গ্রেফতার তিনজনের মধ্যে দুইজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরেকজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ মাহমুদ শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) আলমগীর কবির বলেন, সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে বিচারক শেখ বখতিয়ার হাসান বিপ্লব, শেখ মোস্তাফিজুর রহমান মুরাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি রনিকে দুই দিনের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারক।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসিবুল হাসান ইমন শহরের সুলতানপুরের শেখ ইকবাল হাসান লিটনের ছেলে। তিনি খুলনা কমার্স কলেজের সম্মান শেষ বর্ষ ছাত্র ছিলেন। গত সোমবার (১৬ জানুয়ারি) রাতে তাকে শহরের সুলতানপুরের বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সাতক্ষীরা সদরের ধুলিহরের আমতলা বিলের একটি ঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

/এফএস/ 

আরও পড়ুন- 

ঢাকা মেডিক্যালে ধর্ষণ: অভিযুক্ত আনসার সদস্যদের চেনেন না তদন্ত কর্মকর্তা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী