বগুড়ায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ০২:৩৬আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ০২:৪৪

গ্রেফতারের প্রতীকী ছবি বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ দক্ষিণপাড়া গ্রামে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবা কাঠমিস্ত্রি আবদুল মোত্তালেবকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাতের ওই ঘটনায় মেয়ের মা রবিবার সকালে শাজাহানপুর থানায় মামলা করেন।
বাদী অভিযোগ করেন, প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর প্রায় ১২ বছর আগে তিন বছর বয়সের মেয়েকে সঙ্গে নিয়ে প্রতিবেশী মৃত খয়বর আলীর ছেলে আবদুল মোত্তালেবকে তিনি বিয়ে করেন। বর্তমানে তার মেয়ের বয়স ১৫-১৬ বছর। শনিবার রাতে তার মেয়ের ঘর থেকে চিৎকার শুনে এগিয়ে গেলে ঘটনা ফাঁস হয়ে যায়। পরে মেয়ে তার ওপর দীর্ঘদিন ধরে সৎ বাবার নির্যাতনের কথা প্রকাশ করে।
ওই মেয়ে সাংবাদিকদের জানায়, সৎ বাবা মোত্তালেব তাকে দীর্ঘদিন কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে সে রাজি না হওয়ায় তাকে ভয় দেখানো হতো। গত ১৬ ডিসেম্বর রাত ১০টার দিকে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। এর দুদিন পর আবারও তার ওপর নির্যাতন চালানো হয়। শনিবার রাতেও একই কাজ করতে গেলে রাজি না হওয়ায় তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের চেষ্টা চালানো হয়। তখন তার চিৎকারে মা এগিয়ে এলে সৎ বাবা পালিয়ে যায়।

এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাফিউল ইসলামকে ঘটনাটি জানান। তিনি নির্দেশ দিলে ওসি (তদন্ত) আবদুল হাকিম রবিবার দুপুরে আবদুল মোত্তালেবকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ ব্যাপারে মেয়েটির মা থানায় তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার ওসি (তদন্ত) আবদুল হাকিম জানান, শনিবার রাতে ধর্ষণের ঘটনায় রবিবার সকালে মামলা হয়েছে। দুপুরে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আবদুল মোত্তালেবকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের