গাইবান্ধায় ৪ পুলিশ হত্যা মামলায় প্রভাষক ইউসুফ আলী ফের গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৭, ১৭:৫৩আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৭:৫৬

গাইবান্ধায় ৪ পুলিশ হত্যা মামলায় প্রভাষক ইউসুফ আলী ফের গ্রেফতার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশকে পিটিয়ে হত্যা মামলাসহ একাধিক নাশকতার মামলায় প্রভাষক মোহাম্মদ ইউসুফ আলীকে (৪২) ফের গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ফুলছড়ি ডিগ্রি কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ ইউসুফ আলী ফুলছড়ি ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের প্রভাষক। তিনি ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের পারুল গ্রামের বাসিন্দা। এছাড়াও তিনি বগুড়া আজিযুল হক কলেজের সাবেক (এজিএস) ছিলেন।

ওসি আব্দুল খালেক জানান, ইউসুফ আলী সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে চার পুলিশকে পিটিয়ে হত্যা মামলার চার্জশিটভুক্ত অন্যতম পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে ৫ জানুয়ারি নির্বাচনে একাধিক নাশকতা মামলা রয়েছে। সম্প্রতি এসব মামলা আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানানা, গ্রেফতারের পর ইউসুফ আলীকে ফুলছড়ি থানা হাজতে রাখা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগেও ইউসুফ আলী নাশকতা মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে খেটেছেন। সম্প্রতি তিনি জামিনে কারাগার থেকে মুক্ত হন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ