নাটোরে ৫টি বাড়িতে আগুন

নাটোর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৭, ২১:৩২আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ২১:৩৭

নাটোরে আগুনে পুড়ে যাওয়া ঘর নাটোরের নলডাঙ্গা উপজেলার জামতৈল গ্রামে আগুন লেগে পাঁচটি বাড়ির ১১টি ঘর পুড়ে গেছে। আগুনে কয়েকটি গবাদি পশুও পুড়ে মরে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার ভোরে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
নাটোর ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে স্থানীয় শাহজাহানের বাড়ির চুলায় পিঠা ভাজা শেষে ঘুমিয়ে পড়েন বাড়ির সদস্যরা। চুলার আগুন থেকে শুক্রবার ভোরে রান্নাঘরে আগুন লেগে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের পাঁচটি বাড়িতে। এতে ১১টি ঘর ও ঘরে থাকা নগদ অর্থসহ সবকিছুই পুড়ে যায়।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে একটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা যায়। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা বলছেন, আগুন লাগার ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন-

এক যুগেও শেষ হয়নি কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার

চাঁদপুরে চিকিৎসককে গলা কেটে হত্যা

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম