ত্বকী হত্যা: আসামি গ্রেফতারের আবেদন খারিজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৪

ত্বকী হত্যা: আসামি গ্রেফতারের আবেদন খারিজ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেফতারকৃত দুই আসামির দেওয়া জবানবন্দির প্রেক্ষিতে জড়িতদের গ্রেফতারের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ত্বকী হত্যার মামলার বাদী পক্ষের আইনজীবী এ তথ্য জানান।

মামলার বাদী পক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু জানান, ‘হত্যা মামলায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেই জবানবন্দির প্রেক্ষিতে অপর আসামিদের গ্রেফতারের জন্য আমরা আদালতে আবেদন করেছিলাম। ওই আপিলে এও বলা হয়েছিল ত্বকী হত্যা কিভাবে হয়েছে, আরও কে কে ছিল এবং কিভাবে লাশ ফেলা হয়েছে এসব কারণ খুঁজে বের করার। কিন্তু গত বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল আদালতের বিচারক আশেক ঈমামের আদালত সেই আবেদন না মঞ্জুর করেন।’

প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে নারায়ণগঞ্জে নিজ বাসার কাছ থেকে অপহরণ করা হয়। এর দুইদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর শাখা খালে তার মৃতদেহ পাওয়া যায়। ওই ঘটনায় নিহতের বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। পরে মামলাটি র‌্যাব তদন্ত করে। তবে এখনও মামলার চার্জশিট দেওয়া হয়নি।

ত্বকীর বাবা রফিউর রাব্বি জানান, ‘তিন বছর আগেও র‌্যাব সংবাদ সম্মেলন করে বলেছিল অচিরে ত্বকী হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হবে। কিন্তু এখনও এই মামলার চার্জশিট দেওয়া হয়নি।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম