মায়ের গয়না বন্ধক রেখে প্রথম রেকর্ডার কেনা!

বিনোদন ডেস্ক
১৫ মে ২০২৪, ১৪:১২আপডেট : ১৫ মে ২০২৪, ১৮:৩১

কাজ করেন ভারতে। কিন্তু তার খ্যাতি, জনপ্রিয়তা বিশ্বজুড়ে। তিনি এ আর রাহমান। সংগীত দুনিয়ায় ভারতীয় বিস্ময়। জিতেছেন দুটি অস্কারসহ বহু দেশি-বিদেশি পুরস্কার ও সম্মাননা। তার সৃষ্ট গানে-সুরে বুঁদ হয়ে থাকে কোটি কোটি শ্রোতা। তার সঙ্গে কাজের সুযোগ শিল্পীদের কাছে স্বপ্নের মতো।

এই এত এত খ্যাতি, সাফল্যের পেছনে আছে দীর্ঘ সংগ্রামের গল্প। সেসব পেরিয়ে অবিরাম সাধনা দিয়েই নিজেকে গড়ে তুলেছেন রাহমান। কিন্তু জীবনের কোন মুহূর্তটি তাকে আমূল বদলে দিয়েছে? সেটা খোলাসা করে জানালেন এই কিংবদন্তি।

এ আর রাহমান বলেন, ‘আমি যখন স্টুডিও তৈরি করেছিলাম, তখন একটা অ্যাম্পলিফায়ার কিংবা ইকুয়ালাইজার কেনার মতো টাকাও ছিল না আমার কাছে। স্টুডিওতে তখন কেবল একটা এসি, একটা শেলফ আর একটা কার্পেট ছিল। আমি শুধু ওখানে গিয়ে বসে থাকতাম। কারণ কোনও যন্ত্র ছিল না কাজ করার মতো। এক দিন আমার মা তার গয়না বন্ধক রেখে আমাকে টাকা দেন, সেই টাকা দিয়েই প্রথম রেকর্ডার কিনেছিলাম আমি। ঠিক ওই সময়ে নিজেকে অনেক শক্তিশালী মনে হয়েছিল। আমি নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম; ওই এক মুহূর্তই আমার জীবন বদলে দিয়েছে।’

সম্প্রতি নেটফ্লিক্সের এক আড্ডায় যুক্ত হয়ে এসব কথা জানান ‘জয় হো’ খ্যাত শিল্পী। এ সময় তার সঙ্গে আরও ছিলেন নির্মাতা ইমতিয়াজ আলি, সংগীতশিল্পী মুহিত চৌহান ও গীতিকবি ইরশাদ কামিল।

এ আর রাহমান

এই আড্ডায় আরও একটি অজানা তথ্য প্রকাশ করেন রাহমান। তা হলো, তিনি কখনও কলেজে পড়াশোনা করেননি। রাহমান জানান, তার যখন ১২ বছর বয়স, তখনই তিনি নিজের চেয়ে অনেক বড় মানুষদের সঙ্গে কথা বলতেন, মিশতেন। যার ফলে ছোটবেলাতেই অনেক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলেন তিনি।

এ আর রাহমানকে সর্বশেষ পাওয়া গেছে নেটফ্লিক্সের ছবি ‘অমর সিং চামকিলা’র সংগীত পরিচালনায়। ইমতিয়াজ আলি নির্মিত এই ছবির গানগুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছে। আগামীতে রাহমানের সুর-সংগীত পাওয়া যাবে ধানুশের ‘রায়ান’, কমল হাসানের ‘থাগ লাইফ’ ও সানি দেওলের ‘লাহোর ১৯৪৭’ ছবিগুলোতে।

সূত্র: পিঙ্কভিলা

/কেআই/
সম্পর্কিত
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
‘সাম্প্রদায়িক’ মন্তব্য করে তোপের মুখে রাহমান
‘সাম্প্রদায়িক’ মন্তব্য করে তোপের মুখে রাহমান
বলিউডে অনুপস্থিত রাহমান: ‘হয়তো এটা সাম্প্রদায়িক বিষয়’
বলিউডে অনুপস্থিত রাহমান: ‘হয়তো এটা সাম্প্রদায়িক বিষয়’
একসঙ্গে দেখা যাবে রাহমান এবং বিটিএসের জে-হোপকে?
একসঙ্গে দেখা যাবে রাহমান এবং বিটিএসের জে-হোপকে?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন