সেই চেয়ারম্যান ও শিক্ষককে নির্দোষ দাবি শিক্ষার্থীদের

ইব্রাহিম রনি, চাঁদপুর
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০৯

চাঁদপুরের সেই স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন

চাঁদপুরের হাইমচরের নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর ওপর দিয়ে হাঁটার ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও প্রধান শিক্ষককে নির্দোষ দাবি করেছে স্কুলের শিক্ষার্থীরা। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত দল ওই স্কুলে গেলে তাদের সামনেই শিক্ষার্থীরা মানববন্ধন করে তারা। এসময় তারা স্লোগান দেয়, ‘দোষ করেছি আমরা, শাস্তি দিলে আমাদের দেন। প্রধান অতিথি নূর হোসেন পাটওয়ারী ও প্রধান শিক্ষক মোশারফ হোসেন নির্দোষ।’

শনিবার দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব শিক্ষা মন্ত্রণালয় আব্দুল আল হাসান চৌধুরী ও মাধ্যমিক অধিদফতর উপ-পরিচালক এ কে এম মোস্তফা কামাল নীলকমল হাইস্কুলে আসেন। তদন্ত দল ওই ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে।

সেই চেয়ারম্যান ও শিক্ষককে নির্দোষ দাবি শিক্ষার্থীদের

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণায়ের অতিরিক্তি সচিব আব্দুল আল হাসান চৌধুরী জানান, ‘মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়া একটি অমানবিক কাজ। তাই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাই আমরা তদন্ত করছি। আগামীকাল (রবিবার)বা পরশুদিন তদন্ত প্রতিবেদন ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’

প্রসঙ্গত, ৩১ জানুয়ারি হাইমচরের নীলকমল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে ছাত্ররা ‘পদ্মাসেতু’ তৈরি করে। এটি পরিদর্শনের জন্য প্রধান অতিথি নূর হোসেনকে আহ্বান জানানো হয়। তাকে সেতু পার হওয়ার জন্য বলা হলে তিনি প্রথমে আপত্তি জানান। পরে প্রধান শিক্ষক ও ছাত্রদের অনুরোধে উপজেলা চেয়ারম্যান মানবসেতু পার হন। ওই ইভেন্টে অংশগ্রহণকারী ছাত্রদের পাঁচ হাজার টাকা পুরস্কারও দেন তিনি।

সেই চেয়ারম্যান ও শিক্ষককে নির্দোষ দাবি শিক্ষার্থীদের

২০০৪ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকেশ চন্দ্র বিশ্বাস একইভাবে এ ধরনের মানবসেতু পার হন। একইভাবে আরেক বছর স্কুলের প্রধান শিক্ষকও এ ইভেন্টের এভাবে ‘সেতু’ পার হন। ২০০৩ সালের পর থেকে প্রতি বছরই এ ইভেন্ট চলে আসছে।

সেই চেয়ারম্যান ও শিক্ষককে নির্দোষ দাবি শিক্ষার্থীদের

এবারের এ ঘটনা তদন্ত করতে একাধিক তদন্ত কমিটিও গঠন করা হয়। এ পর্যন্ত দুটি তদন্ত টিম স্কুলে গিয়ে তদন্ত করেছে। এ ঘটনায় এক অভিভাবক উপজেলা চেয়ারম্যান নূর হোসেন ও প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ মামলা করেছেন। এরই মধ্যে উপজেলা চেয়ারম্যান নূর হোসেনকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি