আজিজুল হক কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, ছাত্রাবাসে আগুন

বগুড়া প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫৩

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু’পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুটি ছাত্রাবাসে আগুন ও দুটি মোটরবাইক ভাঙচুর করা হয়।
রাত সাড়ে ১০টায় এ খবর পাঠানোর সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যাম্পাসে অবস্থান করছিলেন। সংঘর্ষের ঘটনায় সাব্বির, আরিফ, রায়হান, মনির, সজীব নামে ৫ নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনে একুশে বইমেলা চলছে। বৃহস্পতিবার বিকালে মেলার একটি মঞ্চের চেয়ারে বসা নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এতে পাঁচ নেতাকর্মী আহত হন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রতিশোধ নিতে সন্ধ্যার পর থেকে দু’পক্ষের ক্যাডাররা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিতে থাকে। একপর্যায়ে রাতে কামারগাড়ি এলাকার জাহানারা ও রাবেয়া ছাত্রাবাসে অগ্নিসংযোগ এবং দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। ছিলিমপুর পুলিশ ফাঁড়ির টিএসআই শাহ্ আলম জানান, কলেজে সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মী সাব্বির, আরিফ, রায়হান, মনির, সজীবকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী (তদন্ত) জানান, কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে কোনও সংঘর্ষ বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। তবে সদর থানার আরেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন (অপারেশন) জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ছাত্রাবাসে আগুন লেগেছিল।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইউনূস আলী জানান, আগুন নেভানোর জন্য তাদের একটি ইউনিট কলেজে রাখা হয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী