সাংবাদিক সুরক্ষায় দেশে বিশেষ কোনও আইন নেই: তথ্যমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪২

সাংবাদিক সুরক্ষায় দেশে বিশেষ কোনও আইন নেই: তথ্যমন্ত্রী সাংবাদিকদের সুরক্ষায় দেশে বিশেষ কোনও আইন নেই। তবে প্রচলিত দণ্ড বিধিতেই সাংবাদিকরা সুবিচার পাচ্ছেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার বিকেলে ঝালকাঠি শহরের ব্র্যাক মোড়ে ঝালকাঠি জেলা জাসদ আয়োজিত কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘প্রচলিত দণ্ড বিধিতেই সাংবাদিকদের ওপর নির্যাতনে দোষীদের বিচার করা হচ্ছে। তবে সাংবাদিকদের সুরক্ষায় সাংবাদিক সমিতির পক্ষ থেকে সরকারকে বিশেষ কোনও আইনের প্রস্তাব দেওয়া হয়নি, যা আলোচনার দাবি রাখে।’

ইনু বলেন, ‘ইতোমধ্যেই ৫০০ ধারা বাতিল করা হয়েছে। এছাড়া সাংবাদিকরা যাতে হয়রানীর স্বীকার না হয় এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হলে তা খারিজ করতে প্রশাসনকে সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়।’

সমাবেশে জেলা জাসদ সভাপতি সুকোমল ওঝা দোলন সভাপতিত্ব করেন। এতে জাসদের কেদ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী