এমপি লিটন হত্যা মামলার আরেক আসামি রানা ঢাকায় গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১২

গাইবান্ধা জেলা গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলার আসামি আনারুল ইসলাম রানাকে (২৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার ঢাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার  দুপুরের মধ্যে গ্রেফতার রানাকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে নেওয়া হবে।’

গ্রেফতার আনারুল ইসলাম রানা সুন্দরগঞ্জ উপজেলার ভেলারায় কাজীর ভিটি গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, লিটন হত্যাকাণ্ডে হান্নান, মেহেদী, শাহীন ও রানা অংশ নেয়। তাদের মধ্যে মঙ্গলবার ভোরে গাইবান্ধা শহরের ব্রিজ রোড এলাকা থেকে হান্নান, মেহদী ও শাহীনকে গ্রেফতার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক রানাকে ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম