বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির কথিত নেতা নিহত

বগুড়া প্রতিনিধি
০২ মার্চ ২০১৭, ১৩:৩১আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৩:৩৩

বন্দুকযুদ্ধ বগুড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নব্য জেএমবির সামরিক শাখার উত্তরাঞ্চলীয় কমান্ডার আমিজুল ইসলাম ওরফে আল-আমিন ওরফে রনি (২৬) নিহত হয়েছে। বুধবার রাতে শেরপুর উপজেলার জামনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার কাছে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও দুট ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আমিজুল শেরপুরের মহিপুর জুয়ানপুর কুটিরভিটা গ্রামে গ্রেনেড বিস্ফোরণ মামলার সন্দেহভাজন আসামি ছিল বলে জানিয়েছ পুলিশ। রাজশাহী থেকে গ্রেফতারের সময় তার সঙ্গিদের ছুরিকাঘাতে ডিবি পুলিশের দুই কনস্টেবল গুরুতর আহত হন।

শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, জঙ্গি কমান্ডার আমিজুল রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বুজরুক রাজারামপুর গ্রামের বাসিন্দা। সে শেরপুরের জুয়ান কুটির ভিটা গ্রামে গ্রেনেড বিস্ফোরণ ও দুই জঙ্গি নিহতের ঘটনায় সন্দেহভাজন আসামি ছিল। বগুড়ার ডিবি পুলিশের একটি দল গত মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার ছুরিকাঘাতে ডিবি পুলিশের কনস্টেবল আবদুস সালাম পিপিএম ও কনস্টেবল ইসমাইল হোসেন গুরুতর আহত হন। তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, অস্ত্র উদ্ধার ও অন্য জঙ্গিদের গ্রেফতারে বগুড়ার ডিবি ও শেরপুর থানা পুলিশ জঙ্গি আমিজুলকে নিয়ে বুধবার দিন ও রাতে বগুড়া এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। রাতে তাকে নিয়ে রাজশাহী যাওয়া হচ্ছিল। রাত ৩টার দিকে সীমাবাড়ি-রানীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় পৌঁছালে সঙ্গিরা জঙ্গি আমিজুলকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। জানমাল রক্ষায় পুলিশও পাল্টা গুলি করে। এ সময় আমিজুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ওসি আরও জানান, ঘটনাস্থলে ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া গেছে। এ ব্যাপারে পৃথক মামলার প্রস্তুতি চলছে।

অন্যদিকে পুলিশের সুত্র জানিয়েছে, আমিজুল এক সময় শিবিরের রাজনীতি করতো। এক বছর আগে সে জেএমবিতে যোগ দেয়। সে মাঝে মাঝে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বুজরুক রাজারামপুর গ্রামে পালক বাবা আতাউর রহমানের বাড়িতে থাকতো। সেখানে জেএমবি সদস্যের গোপন বৈঠক ও প্রশিক্ষণ দেওয়া হতো। এলাকায় তার চলাফেরা ছিল সন্দেহজনক। দক্ষতার কারণে পরবর্তীতে তাকে জেএমবির সামরিক শাখার উরাঞ্চলীয় প্রধান করা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের