নোয়াখালীতে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
০৫ মার্চ ২০১৭, ১০:৪৭আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১১:৩৪

নোয়াখালী

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে আবুল হাসেম (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ১২টার দিকে ৪নং ওয়ার্ড পূর্ব মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হাসেম ওই গ্রামের আবু সায়েদের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় বাংলা বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন আবুল হাসেম। এসময় তিনি বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এসময় তার বুকে ও হাতের নিছে দু’টি গুলি লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অভ্যন্তরিণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত  করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএ/এফএস/

আরও পড়ুন- 

চাঁদনী চকে হকার খুনের নেপথ্যেও সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব!

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম