কুয়াশার কারণে সেতুমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারের জরুরি অবতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ মার্চ ২০১৭, ১২:৫৯আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৬:৪৮

সিরাজগঞ্জের তাড়াশে খিরসিন আদিবাসী পল্লীতে ওবায়দুল কাদের
নওগাঁ যাওয়ার পথে ঘন কুয়াশর কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের স্মরণ সভায় যোগ দিতে তিনি নওগাঁয় যাচ্ছিলেন।  সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পৌঁছলে হঠাৎ ঘন কুয়াশা শুরু হয়। এ সময় দেশিগ্রাম ইউনিয়নের খিরসিন আদিবাসী পল্লী এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

জানা গেছে, আব্দুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দিতে একটি হেলিকপ্টারে করে ঢাকা থেকে নওগাঁ যাচ্ছিলেন ওবায়দুল কাদের। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক স্থানীয় নেতাকর্মীদের জানান, ‘মেঘ, ঘন কুয়াশা ও আবহাওয়া খারাপ থাকায় দিক নির্ণয় করা সম্ভব হচ্ছিল না। ফলে পাইলট হেলিকপ্টারটি তাড়াশের দেশীগ্রামে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ৪০ মিনিট পর আবহাওয়া ঠিক হলে হেলিকপ্টারটি নওগাঁর উদ্দেশে রওনা হয়।’

দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘হঠাৎ ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার জরুরি অবতরণ করে। খবর পেয়ে আমি ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক ঘটনাস্থলে যায়।

এ সময় ওবায়দুর কাদের দলের খোঁজ খবর নেন এবং নেতার্মীদের দলকে সুসংগঠিত করার দিক-নির্দেশনা দেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী