শাস্তি মওকুফের পরও কাজে যোগ দেননি বগুড়ার ইন্টার্ন চিকিৎসকরা

বগুড়া প্রতিনিধি
০৬ মার্চ ২০১৭, ১৬:৩৩আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৭:০৩

বগুড়ায় এখনও কাজে যোগ দেননি ইন্টার্ন ডাক্তাররা

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম চার ইন্টার্ন ডাক্তারকে দেওয়া শাস্তি মওকুফ করলেও তারা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাজে যোগ দেননি। শাস্তি বাতিলের লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল।

হাসপাতালের উপাধ্যক্ষ দুপুরে জানান, ‘ইন্টার্নদের শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত শুনেছেন। তবে তারা এখনও কাজে যোগ দেননি।’

এদিকে, ইন্টার্নদের পক্ষে বলা হয়েছে, শাস্তি বাতিলের লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।’ এ বিষয়ে আজ সোমবার বিকাল সাড়ে পাঁচটায় তারা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র ডা. কুতুব আলী।

এদিকে পঞ্চম দিনের মতো ধর্মঘট চলায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। সোমবার সকালে শহীদ জিয়া মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে গিয়ে দেখা গেছে, বিভিন্ন ওয়ার্ডে রোগী ও স্বজনদের জটলা। চিকিৎসক নেই। নার্সরা তাদের ওষুধ দিচ্ছেন। ধর্মঘটের কারণে সকাল থেকেই হাসপাতালের বহির্বিভাগে টিকিট দেওয়া ও রোগী দেখা বন্ধ ছিল। দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের বহির্বিভাগের বাইরে বসে থাকতে দেখা গেছে।

শজিমেকে আউটডোরে ডাক্তার না থাকায় অপেক্ষমাণ রোগী ও তাদের স্বজনরা

এদিকে বেলা ১১টায় ইন্টার্ন চিকিৎসকরা বহির্বিভাগের সামনে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অংশ নেন বিএমএ বগুড়া শাখার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, সাধারণ সম্পাদক ও হাসপাতালের উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সামির হোসেন মিশু প্রমুখ।

ডা.মোস্তফা আলম নান্নু বলেন, আমরা চাই ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধান হবে। ইন্টার্নদের কর্মসূচিতে বিএমএ ও স্বাচিপ একাত্মতা ঘোষণা করেছে। তবে চিকিৎসকরা এখনও ধর্মঘটে যাননি।

ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র ডা. কুতুব উদ্দিন জানান, আমরা শাস্তি প্রত্যাহারের খবর শুনেছি। লিখিতভাবে শাস্তি বাতিলের আদেশ না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

ছাত্রলীগ শজিমেক শাখার সভাপতি ডা.এমএ আল মামুন এ ব্যাপারে তাদের মুখপাত্র ব্রিফ করবেন বলে জানান।

হাসপাতালের উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল বলেন, শাস্তি মওকুফের বিষয়টি নিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণাকারী অন্য হাসপাতালের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে।

/জেবি/টিএন/

এ বিষয়ে আরও খবর: চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি মওকুফ, কাজে ফেরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের