কুমিল্লায় নাশকতার মামলায় খালেদাসহ ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা প্রতিনিধি
০৬ মার্চ ২০১৭, ১৮:১১আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৮:২৪

কুমিল্লায় ৮ জন নিহতের ঘটনায় খালেদা জিয়াসহ ৭৮ জনকে আসামি করে মামলা

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপে ৮ জনের নিহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২০ দলীয় জোটের ৭৮ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. ইব্রাহিম কুমিল্লা আদালতের চৌদ্দগ্রাম কোর্টের জিআরও কার্যালয়ে চার্জশিটটি জমা দেন। চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সল বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় জামায়াত নেতা চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে মোট ৫৬ জনের নাম উল্লেখ করে আরও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়। এই মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ নেতাকে হুকুমের আসামি করা হয়। তারা হলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, রিজভী আহমেদ, সালাউদ্দিন আহমেদ ও সাংবাদিক শওকত মাহমুদ।

পরবর্তীতে মামলা তদন্তকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীসহ ২২ জনকে অন্তর্ভুক্ত করা হয়। তদন্তকালে আসামিদের ২ জন মৃত্যুবরণ করে। অপর ৪ জনকে ঘটনা সঙ্গে সম্পৃক্ত না থাকায় চার্জশিটে নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

উল্লেখ্য, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধকালীন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহন পুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের ৮ যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ২০ জন। 

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ