মুফতি হান্নানের প্রিজন ভ্যানে হামলার ঘটনায় মামলা

গাজীপুর প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ১৩:০৪আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৩:৫১

জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান গাজীপুরের টঙ্গীতে ফাঁসির আসামি জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজন ভ্যানে হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। সোমবার রাতে টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী বাদী হয়ে মামলাটি করেন। এতে হামলার পর আটক মোস্তফা কামাল (২২) ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে ২১ আগস্ট গ্রেনেড মামলার হাজিরার জন্য কাশিমপুর কারাগার থেকে সোমবার ঢাকার আদালতে পাঠানো হয়।হাজিরা শেষে প্রিজনভ্যানে করে তাদের আবার কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর কলেজ গেট এলাকায় সন্ধ্যা ৬টার দিকে প্রিজনভ্যান লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেগুলো রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়। এ সময় টঙ্গী ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ওই যুবককে ব্যাগভর্তি ককটেল এবং নগদ সাড়ে সাত হাজার টাকাসহ আটক করেন তারা। এতে কেউ হতাহত হয়নি।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, আটক মোস্তফার বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাগলী গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হোসেন। তার কাছ থেকে ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়।
/বিএল/

এ সংক্রান্ত আগের খবর:
মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানে ককটেল হামলা, আটক ১

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের