সামরিক চুক্তির তথ্য জনগণকে জানাতে হবে: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১০ মার্চ ২০১৭, ২০:৪৭আপডেট : ১০ মার্চ ২০১৭, ২০:৫৪

ঠাকুরগাঁওয়ে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য সামরিক চুক্তির তথ্য জনগণের কাছে প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১০ মার্চ) ঠাকুরগাঁও হরিপুর আদর্শ মহিলা কলেজ মাঠে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘পত্র-পত্রিকায় দেখেছি, বাংলাদেশের সঙ্গে ভারতের নিরাপত্তা ও সামরিক চুক্তি হচ্ছে। একটি দেশের সঙ্গে অন্য একটি দেশের চুক্তি হতেই পারে। কিন্তু সেসব চুক্তির তথ্য জনগণ জানবে না, সেটা হতে পারে না। দেশের সব মানুষের জানার অধিকার রয়েছে যে সরকার কী করছে। কী চুক্তি হচ্ছে তা প্রকাশ করা সরকারের জন্য বাধ্যতামূলক।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এই সরকার এ পর্যন্ত যতগুলো চুক্তি করেছে তার কোনওটির তথ্যই জনসম্মুখে প্রকাশ করা হয়নি। শুধু তাই নয়, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতা থাকায় মানুষের প্রত্যাশা ছিল, এবার বোধহয় ভারতের সঙ্গে পানি সমস্যার কিছুটা সুরাহা হবে। কিন্তু এখন পর্যন্ত একফোঁটা পানিও আমরা তিস্তা নদীতে পাইনি।’
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জঙ্গিবাদের ঘটনা ঘটে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করে ফেলেছে। বিদেশের কাছে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। জঙ্গিবাদ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। ইতিহাস দেখেন, জঙ্গিবাদের সব ঘটনা আওয়ামী লীগের আমলে ঘটেছে।’
ঠাকুরগাঁও উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, হরিপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন-

নির্বাচনে হেরে গেলেও মেনে নেবে আ. লীগ: ওবায়দুল কাদের

প্রতিরক্ষা চুক্তি করতে ভারতের চাপ সুসংবাদ নয়: রিজভী

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী