সুইজারল্যান্ডের ব্যাংকে আ.লীগ নেতাদের প্রচুর টাকা জমা হয়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ মার্চ ২০১৭, ১৯:৩০আপডেট : ১১ মার্চ ২০১৭, ২০:২৩

সুইজারল্যান্ডের ব্যাংকে আ.লীগ নেতাদের প্রচুর টাকা জমা হয়েছে: মির্জা ফখরুল

দেশে কোনও বিনিয়োগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নতুন কোনও কলকারখানা তৈরি হচ্ছে না, যা ছিল তাও বন্ধ হয়ে যাচ্ছে। সুইজারল্যান্ডের ব্যাংকে কিছু বাংলাদেশির প্রচুর টাকা জমা হয়েছে, যার অধিকাংশ আওয়ামী লীগের লোক। তারা ব্যাংক লুটপাট করছেন।’

শনিবার বালিয়াডাঙ্গী সমীর উদ্দীন মহাবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের দিকে ইঙ্গিত করে বলেন, পত্র-পত্রিকায় দেখেছি পৃথিবীর সেরা ধনীদের মধ্যে বাংলাদেশের একজন আছেন, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি আওয়ামী শোষণের সঙ্গে যুক্ত হয়ে  বিশ্বের সেরা ধনীদের কাতারে এসেছেন।

তিনি সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার ব্যাপারে সরকারকে দোষারোপ করে বলেন, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এসব হত্যাকাণ্ড ঘটলেও তা নিয়ে সরকার একটা  প্রতিবাদ পর্যন্ত করে না।’

খালেদা জিয়া নেতৃত্বে সবাইকে নিয়ে আন্দোলনের ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়ে তিনি বলেন, ‘তিনিই ফখরুদ্দিন-মইনুদ্দিনের বিরুদ্ধে নিরব আন্দোলন করে জরুরি অবস্থা থেকে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রাজু চৌধুরির সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, সদস্য ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।

/জেবি/

আরও পড়তে পারেন: গাজীপুরে ম্যানহোলে পড়ে কিশোরীর মৃত্যু

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে