বাগেরহাটে ১০ টাকা হিসাবধারীদের মধ্যে ঋণ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ১৯:৩৩আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৯:৩৩

বাগেরহাটে ১০ টাকা হিসাবধারীদের মধ্যে ঋণ বিতরণ বাগেরহাটের চিতলমারীতে প্রান্তিক জনগোষ্ঠিকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় ১০ টাকা হিসাবধারীদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আবুল বাশার।

চিতলমারী উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাগেরহাট অঞ্চলের অগ্রণী ব্যাংক লিমিটেড-এর সহকারী ব্যবস্থাপক মানস কুমার পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক শেখর চন্দ্র বিশ্বাস, খুলনা সার্কেলের উপ-মহাব্যবস্থাপক দেওয়ান মোহাম্মদ সাদেক, কৃষি ব্যাংক এর উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, রূপালী ব্যংকের উপ-মহাব্যবস্থাপক কাজী আব্দুর রহমান, পূবালী ব্যংকের উপ-মহাব্যবস্থাপক নরেশ চন্দ্র বসাক, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাইদ প্রমুখ।

অনুষ্ঠানে ১৩টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১০৬ জনকে ৩৭ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী