চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৬ মার্চ ২০১৭, ০৮:৩৪আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৩:২১

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাক ও আলমসাধুর (ভটভটি) মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের জয়রামপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আলমসাধু চালক উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের বড় বলদিয়া গ্রামের  জজ মিয়া (৩২), একই গ্রামের গাজিউর রহমানের ছেলে শান্ত (২০), রফিকুল ইসলাম (৫০),  হাফিজুল ইসলাম (২৭), আকুব্বর (৫৫), লাল চাঁদ (৪৮), নজির আহমেদ (৫২), ইজ্জত আলী (৪৭), বিল্লাল(৪৫),  আবদার পাল (৪৩), বিল্লাল হোসেন (৩৫) ও একই উপজেলার সুলতানপুর গ্রামের শফিকুল ইসলাম (৪২) ও লিয়াকত আলীর ছেলে শাহিন আলী (২৪)।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মেজবাহ উদ্দীন জানান,  আজ সকালে উপজেলার বড় বলদিয়া গ্রাম থেকে ২২ জন মাটিকাটা শ্রমিক আলমসাধুতে করে কর্মস্থল চুয়াডাঙ্গায় যাচ্ছিল। পথে জয়রামপুর বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমসাধুর চালক জজ মিয়াসহ আটজন নিহত হন। এ সময় ১৪ জন গুরুতর আহত হন।  আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও পাঁচজন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

/জেবি/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের