দুই আস্তানায় বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক থাকার আশঙ্কা

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ মার্চ ২০১৭, ১১:৩৯আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১২:২৫

দুই আস্তানায় বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক থাকার আশঙ্কা
জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজারে ঘিরে রাখা বাড়ি দুটিতে বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক রয়েছে বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার গভীর রাত থেকে বাড়ি দুটি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও পুলিশ সদস্যরা। 

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, জঙ্গি আস্তানা সন্দেহে পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, জঙ্গিদের প্রতিহত করতে এরই মধ্যে সব প্রয়োজনীয় কৌশল নেওয়া হয়েছে। ওই এলাকায় সাংবাদিকসহ সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তিনটি গ্রেনেড ছোড়া হয়েছে। সিটিটিসির এডিসি মো. সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। 

এডিসি জানান, ‘জঙ্গিরা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে তাদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ছে। পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে। এই জঙ্গিরা নব্য জেএমবি সঙ্গে কানেকটেড।’

/বিএল/

আরও পড়ুন:
মৌলভীবাজারের আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা

দুই জঙ্গি আস্তানার বাড়ির মালিক একই ব্যক্তি

এবার মৌলভীবাজারে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের