কুমিল্লায় আ. লীগ হারলেও সরকার জিতেছে: ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৭, ১৩:৫২আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৩:৫২

নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকের প্রার্থীর পরাজয়ের পেছনে স্থানীয় নেতা-কর্মীদের অভ্যন্তরীণ বিরোধকেই দায়ী করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘কুমিল্লার নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হলেও সরকার জিতেছে। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জন্য এটি একটি সতর্ক বার্তা। বিএনপি এ নিয়ে কোনও সুযোগ পাবে না।’

শনিবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ভুলতা ফ্লাইওভার প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। আগামী জুন মাসের মধ্যেই ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের এসময় আরও বলেন, ‘উগ্রবাদীদের এ দেশের মাটিতে ঠাঁই দেওয়া হবে না। যদিও একটি বড় দল দেশকে অস্থিতিশিল করতে সাম্প্রদায়িক উগ্রবাদকে পৃষ্ঠপোষকতা করছে। উগ্রবাদী শক্তিকে মোকাবেলা করেই আমরা সামনে এগিয়ে যাবো।’ নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আক্তার নিলা, ঢাকা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন, প্রকল্প পরিচালক রিয়াজ আহাম্মেদ, জেলা ট্রাফিকের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ (পিপিএম), ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল আলম প্রমুখ।

উল্লেখ্য, ২৪০ কোটি টাকা ব্যয়ে সরকারের নিজস্ব অর্থায়নে ভুলতা ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। চার লেনবিশিষ্ট ফ্লাইওভারের দৈর্ঘ্য হবে ১ দশমিক ২৩৮ কিলোমিটার। মূল ফ্লাইওভারের নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা, সড়ক নির্মাণে ব্যয় ১১২ কোটি টাকা এবং অন্যান্য ব্যয় হবে সাড়ে সাত কোটি টাকা।

/এফএস/ 

আরও পড়ুন- 

'অপারেশন ম্যাক্সিমাস' সমাপ্ত, তিন জঙ্গি নিহত

আগেই তথ্য ছিল বড়হাটে তিন জঙ্গি আছে: মনিরুল

‘আমরা তাদের ফাঁসিতে ঝুলাতে চেয়েছিলাম’

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী