বিএনপি-জামায়াত ছাড়া সবাই জঙ্গিবাদের বিরুদ্ধে: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৭, ১৯:৪০আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৯:৪০

  বিএনপি-জামায়াত ছাড়া সবাই জঙ্গিবাদের বিরুদ্ধে: খাদ্যমন্ত্রী

দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি দল ও গোষ্ঠি জঙ্গিবাদের সৃষ্টি করছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন,  ‘বিএনপি-জামায়াত ছাড়া সবাই আজ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।একদিকে দল দুটি মুখে জাতীয় ঐক্যের কথা বলছে অন্যদিকে ভেতরে ভেতরে জঙ্গিদের পৃষ্টপোষকতা করছে। জাতীয় ঐক্যের ডাক তাদের ছদ্মাবরণ মাত্র।’ শনিবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুরে কাকনা উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, অ্যাডভোকেট আজিজুল্লাহ, মনেক্কা বেগম, মহিদুর রহমান, মো.আরশেদ আলীসহ স্থানীয় নেতারা।

কামরুল ইসলাম আরও বলেন,‘জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ সব শ্রেণি ও পেশার মানুষ আজ রাস্তায় নেমেছে। সুতরাং জাতীয় ঐক্য হয়ে গেছে। আর জাতীয় ঐক্যের প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলোর মতো একই প্রদ্ধতিতে বাংলাদেশেও জঙ্গি নির্মূল করা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী সফলতার সঙ্গে এই অভিযানগুলো পরিচালনা করেছে।’

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, ‘যদি কারো মধ্যে হঠাৎ কোনও পরিবর্তন দেখা যায় তবে তোমরা অবশ্যই শিক্ষকদের তা জানাবে। আর শিক্ষকদের দায়িত্ব হবে তা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো।’

/জেবি/ 

আরও পড়তে পারেন: অপারেশন ম্যাক্সিমাস: ‘জঙ্গি দম্পতি’ আত্মঘাতী হয় বাথরুমে, অন্যজন ঘরে

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান