নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও পাঁচ পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারডুবির চতুর্থ দিন রবিবার দুপুরে লাশগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে ট্রলারডুবিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
রবিবার যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন-বাবুল হোসেন (৪৫), কামাল হাওলাদার (২২), ইসমাইল হোসেন (২৩), ফারুক মিয়া (৪০) ও দেবদাস (৩০)। তাদের বাড়ি রাজধানী ঢাকার রামপুরা এলাকায়। এর আগে আরও ১১ জনের লাশ উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরিরা রবিবার দুপুরে নদীতে পাঁচ লাশ ভাসতে দেখে উদ্ধার করেন। আরও লাশ আছে কিনা তা জানতে তল্লাশি চালিয়ে যাচ্ছে ডুবুরি দল।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে রাজধানী রামপুর থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার মতলবের বেলতলি সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিল। বিকাল ৪টার দিকে সোনারগাঁয়ের চার কিশোরগঞ্জ এলাকায় মেঘনার ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।
/এফএস/
আরও পড়ুন-
রাউধার জিনিসপত্র মালদ্বীপ নিয়ে যাচ্ছে তার পরিবার
‘আত্মঘাতী’ জঙ্গি সোহেল দিনাজপুরের লোকমান







