হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ আবারও বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৭, ১৭:২১আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৭:২৪

হবিগঞ্জ পৌরমেয়র জিকে গউস দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিনের মাথায় আবারও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে বরখাস্ত করা হয়েছে। রবিবার স্থানীয় সরকারের এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।

বরখাস্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের ওপর হামলা মামলায় মেয়র জিকে গউছ চার্জশিটভুক্ত আসামি।

হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম  বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, রবিবার দুপুরে এ সংক্রান্ত একটি আদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

নির্বাচিত হওয়ার পর গত ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন জেল থেকে নির্বাচিত পৌর মেয়র জিকে গউছ।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস  কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক এমপি আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

২০১৪ সালে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সর্বশেষ সম্পূরক চার্জশিটে জিকে গউছকে আসামিভুক্ত করা হয়। ওই বছরের ২৮ ডিসেম্বর ‍তিনি আদালতে আত্মসমর্পণ করেন। এসব মামলায় কারাগারে থেকেই পৌর নির্বাচনে অংশ নেন তিনি। বিপুল ভোটে বিজয়ী হন জিকে গউছ। প্যারোলে মুক্ত হয়ে শপথ গ্রহণ করেন। ফৌজদারী মামলায় কারাগারে আটক  থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।

এ ছাড়াও ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের একটি সমাবেশে বোমা হামলার মামলায়ও তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

এ বছরের ৪ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান জিকে গউস। এরপর ২৩ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশ।

কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র ১০ দিনের মাথায় আবারও তাকে বরখাস্ত করা হলো।

/বিএল/ 

আরও পড়ুন:
আদালতের নির্দেশে কার্যালয়ে গিয়ে ফের বরখাস্ত দুই মেয়র

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ